যখন আমরা উন্নততর চিকিৎসা সেবা নেওয়ার চিন্তা করি বা প্রয়োজন হয়, তখন আমরা বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার কথা ভাবি। আর বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার কথা ভাবলে প্রথমেই আমাদের মাথায় আসে থাইল্যান্ডের কথা। এবার, বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসা নিতে গেলে যে হাসপাতালের নাম সবচেয়ে বেশি শোনা যায়, সেটি হলো বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতাল (Bumrungrad International Hospital)। বিশ্বমানের চিকিৎসাসেবা, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের রোগীসেবার কারণে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসার পরিকল্পনা করার আগে প্রায় সবার মনেই একটি প্রশ্ন আসে, বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার খরচ কত? কেমন বাজেট নিয়ে যেতে হবে? আসলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব না৷ কারণ চিকিৎসার খরচ অনেকগুলো বিস্তৃত বিষয়ের ওপর নির্ভর করে।
তাই, এখন আমরা আলোচনা করব:
- বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার খরচ কীভাবে নির্ধারণ করা হয়
- কোন চিকিৎসায় আনুমানিক কত খরচ হতে পারে
- চিকিৎসার বাইরেও কী কী খরচ ধরতে হবে
- চিকিৎসার আগে Cost Estimate নেওয়া কেন গুরুত্বপূর্ণ
- বাংলাদেশ থেকে চিকিৎসার পরিকল্পনা করার সময় যেসব বিষয় জানা জরুরি
বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার খরচ কত?
সংক্ষেপে বলতে গেলে, বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার নির্দিষ্ট কোনো নির্ধারিত খরচ বলা সম্ভব না । একই রোগে আক্রান্ত দুইজন রোগীর চিকিৎসার খরচও এক নাও হতে পারে। কারণ প্রত্যেক রোগীর শারীরিক অবস্থা, রোগের জটিলতা, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা পদ্ধতি এবং হাসপাতালে থাকার সময় ভিন্ন হতে পারে।
বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার খরচ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
অনেকেই মনে করেন, একটি রোগের জন্য আমার অমুক আত্মীয়ের ১০ হাজার টাকা খরচ হয়েছে, তাহলে আমারও একই পরিমাণ খরচ হবে। বাস্তবে বিষয়টি এমন নয়। চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই খরচও পরিবর্তিত হতে পারে।
১. রোগের ধরন ও জটিলতা
প্রাথমিক পর্যায়ের রোগের চিকিৎসা এবং জটিল বা দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসার খরচ এক হবে না।
উদাহরণ হিসেবে:
- সাধারণ গ্যাস্ট্রিক সমস্যা
- ডায়াবেটিস
- হার্টের ব্লক
- ক্যান্সার
- জটিল নিউরোলজিক্যাল রোগ
প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজনীয় চিকিৎসা ও খরচ ভিন্ন।
২. কোন বিভাগে চিকিৎসা নিচ্ছেন
বামরুনগ্রাদ হাসপাতালে অনেকগুলো বিশেষায়িত বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের চিকিৎসা পদ্ধতি, ব্যবহৃত প্রযুক্তি এবং প্রয়োজনীয় পরীক্ষার ধরন আলাদা হওয়ায় খরচও আলাদা হতে পারে।
যেমন:
- Cardiology
- Oncology
- Orthopedics
- Neurology
- Gastroenterology
- Fertility & IVF
- General Surgery
৩. কোন চিকিৎসকের কাছে দেখাচ্ছেন
চিকিৎসকের অভিজ্ঞতা, বিশেষজ্ঞতা এবং কনসালটেশন ফি অনুযায়ী চিকিৎসকের এপয়েন্টমেন্ট নিলে মোট চিকিৎসা ব্যয়ে কিছুটা পার্থক্য হতে পারে।
তবে রোগের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪. কী কী পরীক্ষা প্রয়োজন
সব রোগীর একই পরীক্ষা প্রয়োজন হয় না। কারো শুধু রক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে, আবার কারও ক্ষেত্রে MRI, CT Scan, Endoscopy অথবা Biopsy প্রয়োজন হতে পারে।
যত বেশি ডায়াগনস্টিক পরীক্ষা প্রয়োজন হবে, মোট চিকিৎসা ব্যয়ও তত পরিবর্তিত হতে পারে।
৫. অপারেশন প্রয়োজন হবে কি না
যদি শুধুমাত্র ওষুধ ও নিয়মিত ফলো-আপে চিকিৎসা সম্ভব হয়, তাহলে খরচ তুলনামূলক কম হতে পারে।
অন্যদিকে সার্জারি প্রয়োজন হলে এতে যুক্ত হতে পারে,
- সার্জনের ফি
- অ্যানেস্থেসিয়া
- অপারেশন থিয়েটার চার্জ
- হাসপাতালের বেড চার্জ
- ওষুধ
- প্রয়োজনীয় পরীক্ষা
ফলে মোট চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
৬. হাসপাতালে কতদিন থাকতে হবে
কিছু রোগী এক দিনেই চিকিৎসা নিয়ে বাসায় বা হোটেলে ফিরে যেতে পারেন। আবার কিছু রোগীর শারীরিক অবস্থটবিবেচনা করে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে।
হাসপাতালে থাকার সময় যত বাড়বে, রুম চার্জ, নার্সিং কেয়ার এবং অন্যান্য সেবার খরচও তত বাড়তে পারে।
৭. ওষুধ ও ফলো-আপ চিকিৎসা
চিকিৎসা শেষ হওয়ার পরও অনেক রোগীর নিয়মিত ওষুধ, ফলো-আপ ভিজিট কিংবা অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে। এসব বিষয়ও মোট চিকিৎসা ব্যয়ের অংশ।
বিভাগভিত্তিক বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার আনুমানিক খরচ
সম্ভাব্য খরচের এই তালিকাটি শুধুমাত্র একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য। প্রকৃত খরচ রোগীর অবস্থা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসার ওপর নির্ভর করে মোট খরচ পরিবর্তিত হতে পারে।
-
স্বাস্থ্য পরীক্ষা (Health Screening) প্যাকেজ
২০২৬ সালের আনুমানিক প্যাকেজ মূল্য:
- রেগুলার স্বাস্থ্য পরীক্ষা (পুরুষ ও নারী): ৭,০০০ থাই বাত (প্রায় ২৬,০০০ টাকা)
- রেগুলার নারী স্বাস্থ্য পরীক্ষা: ৮,৩০০ থাই বাত (প্রায় ৩০,৫০০ টাকা)
- এক্সিকিউটিভ পুরুষ স্বাস্থ্য পরীক্ষা: ২২,০০০ থাই বাত (প্রায় ৮১,০০০ টাকা)
- এক্সিকিউটিভ নারী স্বাস্থ্য পরীক্ষা: ১৮,৬০০ থাই বাত (প্রায় ৬৮,৫০০ টাকা)
- এক্সিকিউটিভ ওয়েলনেস পুরুষ স্বাস্থ্য পরীক্ষা: ২৮,৫০০ থাই বাত (প্রায় ১,০৫,০০০ টাকা)
- এক্সিকিউটিভ ওয়েলনেস নারী স্বাস্থ্য পরীক্ষা: ৩১,০০০ থাই বাত (প্রায় ১,১৪,০০০ টাকা)
-
হৃদরোগের চিকিৎসার খরচ
বিভিন্ন হৃদরোগের চিকিৎসার আনুমানিক খরচ:
- করোনারি অ্যাঞ্জিওগ্রাম (ডায়াগনস্টিক): ২৫,০০০ – ৪৫,০০০ থাই বাত (প্রায় ৭০০–১,৩০০ মার্কিন ডলার)
- করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট বসানো: ৮,০০০–১৪,০০০ মার্কিন ডলার
- করোনারি আর্টারি বাইপাস সার্জারি (CABG): ১৯,০০০–২৫,০০০ মার্কিন ডলার (অস্ত্রোপচার, আইসিইউ এবং বিশেষজ্ঞ চিকিৎসাসহ)
- TAVI (ওপেন-হার্ট সার্জারি ছাড়া হার্টের ভালভ প্রতিস্থাপন): ৩২,০০০ মার্কিন ডলার থেকে শুরু
- হার্টের অনিয়মিত স্পন্দনের জন্য কার্ডিয়াক অ্যাবলেশন: ১০,০০০ মার্কিন ডলার থেকে শুরু
- হার্ট ট্রান্সপ্লান্ট: প্রায় ৮০,০০০ মার্কিন ডলার (অপারেশনের আগে পরীক্ষা, অস্ত্রোপচার, হাসপাতালে থাকা এবং ফলো-আপসহ)
| নোট: হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতি বছর সম্পন্ন হওয়া প্রায় ৪৩০টি বাইপাস সার্জারিতে হাসপাতালে মৃত্যুর হার এবং অপারেশন-পরবর্তী স্ট্রোকের হার শূন্য। তুলনামূলকভাবে, একই ধরনের বাইপাস সার্জারির জন্য যুক্তরাষ্ট্রে সাধারণত ৭০,০০০–১,৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে। |
- ক্যান্সারের চিকিৎসার খরচ
বামরুনগ্রাদের Horizon Regional Cancer Center-এ ক্যান্সারের চিকিৎসার খরচ রোগের ধরন, স্টেজ এবং চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। এখানে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যান্সার সার্জারিসহ আধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা রয়েছে। এছাড়া চিকিৎসা পরিকল্পনায় সহায়তার জন্য হাসপাতালটি IBM Watson for Oncology প্রযুক্তি ব্যবহার করে, যা এশিয়ার প্রথমদিকের হাসপাতালগুলোর মধ্যে অন্যতম। সাধারণভাবে ক্যান্সার চিকিৎসার আনুমানিক খরচ:
- অনকোলজি বিশেষজ্ঞের পরামর্শ ও রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা: ৫০০–২,০০০ মার্কিন ডলার
- কেমোথেরাপি (প্রতি সাইকেল): ১,৫০০–৫,০০০ মার্কিন ডলার (ওষুধের ধরন অনুযায়ী)
- টার্গেটেড থেরাপি (প্রতি মাস): ৩,০০০–৮,০০০ মার্কিন ডলার
- রেডিয়েশন থেরাপি (সম্পূর্ণ কোর্স): ৮,০০০–২০,০০০ মার্কিন ডলার
- ক্যান্সার সার্জারি: ৫,০০০–২৫,০০০ মার্কিন ডলার (অস্ত্রোপচারের ধরন ও জটিলতার ওপর নির্ভরশীল)
মনে রাখবেন: ক্যান্সারের চিকিৎসার চূড়ান্ত খরচ রোগীর শারীরিক অবস্থা, ক্যান্সারের স্টেজ, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার সময়কাল অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই সঠিক ব্যয় জানতে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়ন ও কোটেশন নেওয়াই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
-
অর্থোপেডিক (হাড় ও জয়েন্ট) সার্জারির খরচ
বিভিন্ন অর্থোপেডিক সার্জারির আনুমানিক খরচ:
- সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন (একটি হাঁটু): ১০,০০০–১৩,০০০ মার্কিন ডলার (৩–৫ রাত হাসপাতালে থাকার খরচসহ)
- সম্পূর্ণ হিপ প্রতিস্থাপন: ১১,০০০–১৪,০০০ মার্কিন ডলার
- স্পাইন সার্জারি (ডিস্কেকটমি বা স্পাইন ফিউশন): ৮,০০০–২০,০০০ মার্কিন ডলার (অস্ত্রোপচারের জটিলতার ওপর নির্ভর করে)
- রোবট-সহায়তায় জয়েন্ট প্রতিস্থাপন (MAKOplasty): সাধারণ সার্জারির তুলনায় অতিরিক্ত ২,০০০–৩,০০০ মার্কিন ডলার যোগ হতে পারে।
বামরুনগ্রাদের Orthopedic Center হাঁটু প্রতিস্থাপন চিকিৎসার জন্য JCI Clinical Care Program Certification অর্জন করেছে। বিশ্বব্যাপী ৪০০টিরও কম হাসপাতাল এই স্বীকৃতি পেয়েছে, যা তাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবার প্রমাণ।
-
স্নায়ুরোগ ও নিউরোসার্জারির খরচ
স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, ব্রেইন সার্জারি বা অন্যান্য জটিল স্নায়ুরোগের চিকিৎসার খরচ রোগের ধরন, জরুরি অবস্থা এবং চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।
আনুমানিক খরচ:
- নিউরোলজিস্টের পরামর্শ ও এমআরআই: ৬০০–১,৫০০ মার্কিন ডলার
- স্ট্রোকের জন্য মেকানিক্যাল থ্রম্বেকটমি: ১২,০০০–২০,০০০ মার্কিন ডলার
- ব্রেইন টিউমার অপারেশন: ১৫,০০০–৩৫,০০০ মার্কিন ডলার (জটিলতার ওপর নির্ভর করে)
- স্পাইন ও ডিস্ক সার্জারি: ৮,০০০–১৮,০০০ মার্কিন ডলার
বামরুনগ্রাদের Neuroscience Center এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা জটিল স্নায়ুরোগের রোগীদের চিকিৎসা প্রদান করে এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশেষায়িত সেবা নিশ্চিত করে।
-
অন্যান্য বিশেষায়িত চিকিৎসার খরচ
বামরুনগ্রাদ হাসপাতালে আরও অনেক বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া যায়। নিচে কয়েকটি জনপ্রিয় চিকিৎসার আনুমানিক খরচ দেওয়া হলো:
- আইভিএফ (IVF) – প্রতি সাইকেল (ওষুধসহ): ৫,০০০–৯,০০০ মার্কিন ডলার
- লিভারের রোগের পরীক্ষা ও চিকিৎসা: ১,৫০০–৮,০০০ মার্কিন ডলার (রোগের পর্যায় অনুযায়ী)
- ডায়ালাইসিস (প্রতি সেশন): ১৫০–২৫০ মার্কিন ডলার
- রোবোটিক সার্জারি (ল্যাপারোস্কোপিক অপারেশন): ৮,০০০–১৮,০০০ মার্কিন ডলার (অস্ত্রোপচারের ধরন অনুযায়ী)
- দাঁতের চিকিৎসা (ডেন্টাল ইমপ্ল্যান্ট, ক্রাউন বা রুট ক্যানাল): প্রতি চিকিৎসায় ৫০০–২,৫০০ মার্কিন ডলার
| টিপ: শুধুমাত্র ইন্টারনেটে পাওয়া কোনো আনুমানিক খরচ দেখে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সঠিক বাজেট জানতে আপনার মেডিকেল রিপোর্ট মূল্যায়নের ভিত্তিতে হাসপাতাল থেকে Cost Estimate সংগ্রহ করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। |
ডাক্তার দেখানোর (Consultation) খরচ
বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার প্রথম ধাপ হলো একজন উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার জন্য তার এপয়েন্টমেন্ট নেওয়া। তবে অনেকেই জানতে চান, ডাক্তারের এপয়েন্টমেন্ট ফি কত?
এর নির্দিষ্ট কোনো একক মূল্য নেই। কনসালটেশন ফি নির্ভর করে:
- চিকিৎসকের বিশেষজ্ঞতার ওপর
- তিনি Consultant নাকি Senior Consultant
- আপনার প্রথম ভিজিট নাকি Follow-up
- প্রয়োজন হলে অতিরিক্ত মূল্যায়ন বা পরীক্ষা লাগবে কি না
কিছু ক্ষেত্রে প্রথম ভিজিটে চিকিৎসক আপনার আগের মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা বা চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেন। তাই শুধু কনসালটেশন ফি নয়, ওই দিনের মোট খরচ রোগীভেদে ভিন্ন হতে পারে। তবে বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, বামরুনগ্রাদ হাসপাতালে বিশেষজ্ঞদের ধরণ অনুযায়ী সম্ভাব্য ফি-
- সাধারণ বিশেষজ্ঞের পরামর্শ– ১,৫০০ থেকে ৩,৫০০ থাই বাত (প্রায় ৫,৫০০ থেকে ১৩,০০০ টাকা)
- সিনিয়র বা আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের পরামর্শ– ৩,৫০০ থেকে ৬,০০০ থাই বাত (প্রায় ১৩,০০০ থেকে ২২,০০০ টাকা)
ডায়াগনস্টিক টেস্ট ও মেডিকেল ইনভেস্টিগেশনের খরচ
অনেক সময় চিকিৎসার মূল খরচের একটি বড় অংশ আসে বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট থেকে। তবে সব রোগীর জন্য একই পরীক্ষা প্রয়োজন হয় না। রোগের ধরন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক বা একাধিক পরীক্ষা লাগতে পারে।
সাধারণত যেসব পরীক্ষা করা হতে পারে:
- Blood Test
- Urine Test
- X-ray
- Ultrasound
- ECG
- Echocardiogram
- CT Scan
- MRI
- Endoscopy
- Colonoscopy
- Biopsy
- PET-CT (প্রয়োজন অনুযায়ী)
উদাহরণ হিসেবে, একজন হার্টের রোগীর ক্ষেত্রে ECG, Echo ও Angiography প্রয়োজন হতে পারে। অন্যদিকে নিউরোলজির রোগীর ক্ষেত্রে MRI Brain বা Nerve Conduction Study প্রয়োজন হতে পারে। অর্থাৎ, পরীক্ষার সংখ্যা এবং ধরন যত পরিবর্তিত হবে, মোট চিকিৎসা ব্যয়ও তত পরিবর্তিত হবে।
সার্জারির খরচ কীভাবে নির্ধারণ করা হয়?
যদি চিকিৎসকের মূল্যায়নে অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে মোট খরচ শুধু অপারেশনের জন্য নয়; আরও কয়েকটি বিষয়ের সমন্বয়ে নির্ধারিত হয়।
সাধারণত সার্জারির খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:
- সার্জনের ফি
- সহকারী চিকিৎসক দলের ফি
- অপারেশন থিয়েটার চার্জ
- অ্যানেস্থেসিয়ার খরচ
- অপারেশনের সময় ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম
- প্রয়োজনীয় ওষুধ
- হাসপাতালের কক্ষের চার্জ
- অপারেশনের পর পর্যবেক্ষণ ও নার্সিং কেয়ার
যদি অপারেশনের পর আইসিইউ (ICU) সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে মোট ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে। এ কারণে শুধুমাত্র “এই সার্জারির খরচ কত?” এমন একটি নির্দিষ্ট সংখ্যা সব রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
হাসপাতালে ভর্তি হলে আর কী কী খরচ যুক্ত হতে পারে?
অনেক রোগী মনে করেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর শুধু রুম চার্জই দিতে হয়। বাস্তবে চিকিৎসার সময় আরও কিছু খরচ যুক্ত হতে পারে। যেমন:
- Room Charges
- Nursing Care
- চিকিৎসকের দৈনিক ভিজিট
- ওষুধ
- মেডিকেল কনজিউমেবলস
- খাবার
- অতিরিক্ত ল্যাব টেস্ট
- ইমেজিং পরীক্ষা
- ফিজিওথেরাপি (যদি প্রয়োজন হয়)
রোগী কতদিন হাসপাতালে থাকবেন, তার ওপরও মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে নির্ভর করে।
বাংলাদেশ থেকে গেলে চিকিৎসার বাইরেও কী কী খরচ হবে?
চিকিৎসার বাজেট পরিকল্পনা করার সময় শুধু হাসপাতালের বিল বিবেচনা করলেই হবে না। বিদেশে চিকিৎসা নিতে গেলে আরও কিছু প্রয়োজনীয় খরচ থাকে। এগুলো আগে থেকেই হিসাব করলে পুরো যাত্রা অনেক বেশি পরিকল্পিত হয়।
বিমান ভাড়া
আপনার ভ্রমণের সময়, এয়ারলাইন এবং টিকিট বুকিংয়ের ওপর বিমান ভাড়া নির্ভর করে। সাধারণত প্রতি একজন মানুষের জন্য ৩৫,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত বিমান ভাড়া হয়ে থাকে।
হোটেল বা থাকার ব্যবস্থা
সব রোগীকেই হাসপাতালে ভর্তি থাকতে হয় না। অনেকেই চিকিৎসা শেষে হোটেলে অবস্থান করেন। এ কারণে চিকিৎসার সময় থাকার ব্যবস্থার জন্যও একটি আলাদা বাজেট রাখা উচিত। বাজেটের মধ্যে অনেক গেস্ট হাউজ রয়েছে যেখানে থাকার জন্য প্রতি রাতে আনুমানিক ৪,০০০ থেকে ৬,০০০ টাকা খরচ হয়। আবার হাসপাতালের কাছেই বেশ উন্নত এবং ভালো মানের এপার্টমেন্টে প্রতি রাত থাকার জন্য ৮,০০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
স্থানীয় যাতায়াত
বিমানবন্দর থেকে হোটেল, হোটেল থেকে হাসপাতাল এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য যাতায়াতের খরচও বিবেচনায় রাখা প্রয়োজন।
মেডিকেল ভিসা
চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হলে প্রয়োজন অনুযায়ী মেডিকেল ভিসার আবেদন করতে হতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত থাকলে পুরো প্রক্রিয়া সহজ হয়। ভিসা ফী সাধারণত প্রতি একজনের জন্য ৩,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
দোভাষী (Interpreter)
যদিও বামরুনগ্রাদ হাসপাতালে আন্তর্জাতিক রোগীদের জন্য বিভিন্ন ভাষায় সহায়তা পাওয়া যায়, তবুও প্রয়োজনে বাংলা ভাষায় সমন্বয় বা অনুবাদ সহায়তা প্রয়োজন হতে পারে।
দৈনন্দিন ব্যক্তিগত খরচ
এর মধ্যে থাকতে পারে,
- খাবার
- স্থানীয় পরিবহন
- প্রয়োজনীয় কেনাকাটা
- অতিরিক্ত থাকার দিন
এসব খরচ রোগী ও সঙ্গে থাকা পরিবারের সদস্যসংখ্যার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।
চিকিৎসার আগে Cost Estimate নেওয়া কেন জরুরি?
বিদেশে চিকিৎসার পরিকল্পনা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলোর একটি হলো চিকিৎসার আনুমানিক খরচ (Cost Estimate) জেনে নেওয়া।
অনেক রোগীই চিকিৎসার আগে জানতে চান, পুরো চিকিৎসা সম্পন্ন করতে কত টাকা লাগতে পারে। যদিও চূড়ান্ত খরচ চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করে, তবুও হাসপাতালের দেওয়া একটি Cost Estimate আপনাকে বাস্তবসম্মত বাজেট অনুযায়ী একটি মেডিকেল ট্রিটমেন্ট পরিকল্পনা করতে সাহায্য করে।
Cost Estimate নেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো:
১. আর্থিক পরিকল্পনা করা সহজ হয়
আগে থেকেই সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা থাকলে চিকিৎসা, ভ্রমণ, থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য আলাদা বাজেট নির্ধারণ করা সহজ হয়।
২. চিকিৎসার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়
কোন চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে, কতদিন থাইল্যান্ডে থাকতে হতে পারে কিংবা পরিবারের কতজন সদস্য সঙ্গে যাবেন, এসব পরিকল্পনা করতে Cost Estimate গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সহায়তা করে
অনেক সময় মেডিকেল ভিসা বা আর্থিক প্রস্তুতির জন্যও চিকিৎসার আনুমানিক ব্যয়ের তথ্য প্রয়োজন হতে পারে।
৪. অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা যায়
যদিও চিকিৎসার সময় নতুন পরীক্ষা বা অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে, তবুও একটি প্রাথমিক Cost Estimate থাকলে আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব।
চিকিৎসার খরচ পরিকল্পনা করার জন্য কিছু পরামর্শ
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র খরচ জানাই যথেষ্ট নয়। সঠিক পরিকল্পনা করলে সময়, অর্থ এবং অপ্রয়োজনীয় ঝামেলা, সবই অনেকটাই কমানো যায়।
চিকিৎসার আগে সব মেডিকেল রিপোর্ট প্রস্তুত রাখুন
আপনার পূর্বের প্রেসক্রিপশন, পরীক্ষার রিপোর্ট, স্ক্যান, ডিসচার্জ সামারি এবং চিকিৎসার ইতিহাস একসঙ্গে প্রস্তুত রাখুন। এতে চিকিৎসক দ্রুত আপনার অবস্থা মূল্যায়ন করতে পারবেন।
চিকিৎসার আগে রিপোর্ট পাঠান
যদি সম্ভব হয়, থাইল্যান্ডে যাওয়ার আগে হাসপাতালের কাছে বা অনুমোদিত সমন্বয়কারীর মাধ্যমে রিপোর্ট পাঠিয়ে প্রাথমিক মতামত ও Cost Estimate সংগ্রহ করুন।
প্রয়োজন অনুযায়ী যাত্রার পরিকল্পনা করুন
চিকিৎসা কতদিন চলতে পারে, কতদিন থাকতে হতে পারে এবং ফলো-আপ লাগবে কি না, এসব জেনে ভ্রমণ পরিকল্পনা করলে অতিরিক্ত খরচ কমানো সম্ভব।
অনুমোদিত সমন্বয়কারীর সহায়তা নিন
অ্যাপয়েন্টমেন্ট, প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা পরিকল্পনা এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ; এসব বিষয়ে অভিজ্ঞ সহায়তা থাকলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়।
FAQ
বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য গেলে মোট কত বাজেট রাখা উচিত?
এর নির্দিষ্ট উত্তর নেই। চিকিৎসার ধরন, হাসপাতালে থাকার সময়, প্রয়োজনীয় পরীক্ষা, ভ্রমণ, হোটেল এবং অন্যান্য ব্যক্তিগত খরচ মিলিয়ে মোট বাজেট নির্ধারিত হয়। তাই চিকিৎসার আগে Cost Estimate সংগ্রহ করাই সবচেয়ে ভালো উপায়।
চিকিৎসা শুরুর আগে কি Cost Estimate পাওয়া যায়?
হ্যাঁ। অধিকাংশ ক্ষেত্রে রোগীর মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার পর হাসপাতাল থেকে একটি আনুমানিক Cost Estimate দেওয়া সম্ভব হয়। তবে এটি চূড়ান্ত বিল নয়; চিকিৎসার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে।
বামরুনগ্রাদ হাসপাতালে কি বাংলাদেশি রোগীদের জন্য সহায়তা পাওয়া যায়?
বামরুনগ্রাদ আন্তর্জাতিক রোগীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া রোগীরা চিকিৎসা পরিকল্পনা, অ্যাপয়েন্টমেন্ট এবং প্রয়োজনীয় সমন্বয়ের জন্য Thai Medi Xpress-এর সহায়তাও নিতে পারেন।
চিকিৎসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কি জরুরি?
অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে নির্ধারিত সময়ে চিকিৎসকের সঙ্গে দেখা করা সহজ হয় এবং চিকিৎসা প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে শুরু করা যায়।
উপসংহার
বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার খরচ কত?
আসলে এর একটি নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। কারণ প্রত্যেক রোগীর চিকিৎসার প্রয়োজন আলাদা, তাই খরচও ব্যক্তি ভেদে পরিবর্তিত হয়। তবে সঠিক পরিকল্পনা, প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট প্রস্তুত রাখা এবং চিকিৎসা শুরুর আগে Cost Estimate সংগ্রহ করলে পুরো চিকিৎসা যাত্রা অনেক সহজ ও নির্ভার হতে পারে। যদি আপনি বাংলাদেশ থেকে Bumrungrad International Hospital-এ চিকিৎসার জন্য যেতে চান, তাহলে আপনার চিকিৎসা যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত; ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসার আনুমানিক খরচ (Cost Estimate), মেডিকেল ভিসা, হাসপাতালের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনায় Thai Medi Xpress আপনার সবচেয়ে বিশ্বস্ত আস্থার জায়গা হতে পারে। যোগাযোগ করুন (WhatsApp): +880 1844-047060

Email: tawhidiqbal@gmail.com
Address: Gulshan 1, Dhaka
Name: Tawhid Iqbal
Phone number: +880 1881-245953
